“নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজ কে এগিয়ে আসতে হবে ” জেলা আমির আনোয়ারী

নুর মুহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই বিপ্লবের পর নতুন যে বাংলাদেশ আমার পেয়েছি সেই বাংলাদেশ কে নতুন করে সাজাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল অঙ্গন থেকে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। তারুণ্য শক্তি কে দেশ গঠনে কাজে লাগাতে হবে। তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বেকার ও শিক্ষিত তরুণ-যুবকদের প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ২৪ জুলাই এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জামায়াতে ইসলামী বাহারছড়া ইউনিয়ন সভাপতি ও টেকনাফ উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইসলাম এর সভাপতিত্বে শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিক উল্লাহ ও টেকনাফ উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন মাওলানা হামিদুল হক, মাওলানা সাইফুল ইসলাম, ছানা উল্লাহ, ছলামত উল্লাহ, সাইফুল্লাহ, হেলাল উদ্দীন, রহিম উল্লাহ প্রমুখ।
সমাবেশে নুর মুহাম্মদ জিহাদ কে সভাপতি ও হাফেজ রেজাউল করিম রেজাকে সেক্রেটারি করে যুব বিভাগ বাহারছড়া ইউনিয়ন শাখার কমিটি ও ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত মোট ৯ টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন। পরিশেষে মাওলানা মোস্তাক আহমদ এর মুনাজাতের মধ্যে দিয়ে সমাবেশ শেষ হয়।

আরও পড়ুন  মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণ এলাকাবাসীর জোর দাবি 
শেয়ার করুন

মন্তব্য করুন