রয়েল মেরিন এজেন্সির স্বত্বাধিকারী সেলিমের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

বন্দর নগরীর ৩৮ নং ওয়ার্ড দ: মধ্য হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জানে আলম মিস্ত্রির বাড়ির মরহুম তাজ মোহাম্মদ সারাং দ্বিতীয় পুত্র ও রয়েল মেরিন এজেন্সি স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিমের বাবা মো: ইসহাক প্রকাশ (কালু) শুক্রবার রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে তার নিজ এলাকা সহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে। মরহুম মো: ইসহাক সদালাপী,সহজ সরল ও মিষ্টিভাষী প্রকৃতির লোক ছিলেন।

আগামীকাল সকাল ১১ টায় স্থানীয় বায়তুল আমান জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে ৩ ছেলে এক কন্যা নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে ৮৫ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন তিনি।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মহানগর বিএনপি’র সদস্য ও বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি হাজী হানিফ সওদাগর, পূর্বধারা পত্রিকার প্রধান উপদেষ্টা আলহাজ্ব সেলিম রেজা সিআইপি, প্রধান সম্পাদক আলহাজ্ব লায়ন শাহজাহান শরীফ, পরিচালক সম্পাদক আলহাজ্ব আকতার শরীফ, সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দীন।

আরও পড়ুন  লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটর প্রেসিডেন্ট রুবেল সেক্রেটারি জাবেদ সিদ্দিকী
শেয়ার করুন

মন্তব্য করুন