logo
জান-মাল আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত হতে হবে; জেলা আমির আনোয়ারী
সংবাদ প্রকাশিত:

“আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, জান-মাল সবকিছুই আমরা তাঁর রাস্তায় কুরবান করবো। এখনই প্রস্তুতির সময় এসেছে”— কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এই প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামীর বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর রুকনদের ত্যাগ-তিতিক্ষা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”

আজ ২৬ জুলাই শনিবার পেকুয়া-কুতুবদিয়া উপজেলার জামায়াতে ইসলামী রুকনদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাসিয়াখালী কামিল মাদ্রাসা হলরুমে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হিদায়েত উল্লাহ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির আ স ম শাহরিয়ার চৌধুরীর দক্ষ সঞ্চালনায় সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্মেলনে বক্তারা বলেন, এ দেশের স্বাধিকার, ন্যায়নীতি ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অতীতেও বলিষ্ঠ ভূমিকা রেখেছে, আগামীতেও রুকনদের ত্যাগ ও আদর্শ দিয়ে সেই ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।

সম্মেলনে পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার রুকন এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আগামীর কর্মপন্থা নির্ধারণ ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

আরও পড়ুন  টিএসপি ক্লাবে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান