চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীর ওপর অভিমান করে মফিজ উদ্দীন(২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৮) সকাল ৯ টায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল দেলোয়ারের বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।সেই উপজেলার চাম্বল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মোঃ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া লেগে থাকতো,সেই কলহের যের ধরে স্ত্রী মহিমা বেগমের সাথে জগড়া হয়,সেই জগড়া বিবাদে অভিমান থেকে সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেন,মা দুপুরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখে ছেলে মফিজ উদ্দীন গলায় ফাঁস খাওয়া অবস্থায় দেখতে পায়,পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে,প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।