লালমনিরহাটে বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাফ সহ বিপুল মাদক জব্দ

মোঃ সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি;

শেয়ার করুন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা গত ২৯ জুলাই (২০২৫) রাতে ও দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। এই অভিযান সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অঙ্গীকার ও সক্রিয় তৎপরতার আরেকটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি, মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সীমান্তপথে মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছে চোরাকারবারীরা। এরপর অনন্তপুর বিওপি’র আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম বালাবাড়ী এবং নাগরাজ এলাকায় বিজিবির দুটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সন্দেহজনক কিছু লোককে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে ২১ কেজি ভারতীয় গাঁজা এবং ৮৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৭৩,৫০০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৩৪,০০০ টাকা।

এই অভিযানে কারা জড়িত ছিল তা চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান প্রসঙ্গে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “গোপন তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা হবে।” মাদকবিরোধী এই সফল অভিযান সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সমাজকে মাদকমুক্ত রাখার পথে বিজিবির গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকার প্রতিফলন।

আরও পড়ুন  আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন যেভাবে গ্রেফতার হলেন
শেয়ার করুন

মন্তব্য করুন