বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ এর সভাপতি ও চট্রগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এর সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,টিফিন,খাবার পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) বাঁশখালী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আব্দুল হক,কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শোয়াবুল ইসলাম কায়েস,যুগ্ম আহবায়ক মহসিস ও আহামুদুল ইসলাম. দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহাদুর, উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ,কাইছার,আহামুদু,
ইউচুপ,দিনার,আবদুল করিম ও বিপ্লব,বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ সভাপতি তানিম, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, আবু বক্কর ছিদ্দিক, আমজাদ হোসাইন, সাইমুন,সোহেল, ফেরদৌস ইসলাম, আসাদুজ্জামান, আলাওল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ জিশান, রাসেল আফ্রিদি প্রমুখ।
উপস্থিত নেতারা জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা
