পঞ্চগড়ে টিসিবি পণ্য নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের 

মো: খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি ;

শেয়ার করুন

পঞ্চগড় টিসিবি পণ্য নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের সদর উপজেলায় টিসিবির পণ্য নিয়ে বাড়ি যাওয়ার
পথে ট্রাকের ধাক্কায় ওবায়দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের হেলিপ্যাড-দেওয়ানহাট সড়কের ঝাঁকুয়াকালী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত ওবায়দুর রহমান সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের কছিম উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে হেলিপ্যাড বাজার সংলগ্ন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ থেকে পণ্য নিয়ে সাইকেল যোগে বাসায় ফিরছিলেন ওবায়দুর রহমান। পরে তিনি ইউনিয়নের ঝাঁকুয়াকালি এলাকায় পৌঁছালে রাস্তার ধারে স্তুপ করে রাখা বালিতে সাইকেল পিছলে হেলিপ্যাডগামী একটি দ্রুত গতির ট্রাকের বডিতে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন ওবায়দুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। পরে পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪২৫ জন
শেয়ার করুন

মন্তব্য করুন