- Purbodhara - https://purbodhara.com/ -

“সাম্য-মানবিক মর্যাদার বাংলাদেশ গড়বে জামায়াত”জেলা আমির আনোয়ারী

“সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর”—জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-০৪ আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এ কথা বলেন ২ আগস্ট উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিলোত্তর এক সমাবেশে।

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিকাল ৩টায় উখিয়া স্টেশন থেকে কোটবাজার পর্যন্ত আয়োজিত গণমিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নামে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর আনোয়ারী। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারী বলেন, “দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখে, আমরা কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ করবো।” তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফের অপবাদ ঘোচাতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। ইসলামী আদর্শে দেশ পরিচালিত হলে সকল ধর্ম-বর্ণের অধিকার নিশ্চিত হবে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী ও জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল করিম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ উখিয়াবাসীকে জামায়াতের নেতৃত্বে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

.u6ec181ba42d95c22bae22dae6d8918a6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6ec181ba42d95c22bae22dae6d8918a6:active, .u6ec181ba42d95c22bae22dae6d8918a6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6ec181ba42d95c22bae22dae6d8918a6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6ec181ba42d95c22bae22dae6d8918a6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6ec181ba42d95c22bae22dae6d8918a6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6ec181ba42d95c22bae22dae6d8918a6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বোয়ালখালী শাকপুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভা