- Purbodhara - https://purbodhara.com/ -

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৩১ মেট্রিক টন আলু রপ্তানি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ২৩১ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু রপ্তানি করা হয়েছে। এর আগেও কয়েক দফায় আলু রপ্তানি করা হয় নেপালে।

এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হলো।রোববার (৩ আগস্ট) এ আলুগুলো রপ্তানি করে থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেডি নামে দেশের পাঁচটি প্রতিষ্ঠান।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।

তিনি আরও জানান, রপ্তানিকৃত আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর এগুলো রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়।

এই চালানে মোট ১১টি বাংলাদেশি ট্রাকে করে প্রতিটিতে ২১ মেট্রিক টন করে আলু পরিবহন করা হয়। ট্রাকগুলো নেপালের মোরাং বিরাটনগরের উদ্দেশে যাত্রা করে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে মোট ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এর আগে গত ৩১ জুলাইও সমপরিমাণ আলু এ বন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়।

.ufd887daaea6679c3c47317d097d3ffa9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufd887daaea6679c3c47317d097d3ffa9:active, .ufd887daaea6679c3c47317d097d3ffa9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufd887daaea6679c3c47317d097d3ffa9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufd887daaea6679c3c47317d097d3ffa9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufd887daaea6679c3c47317d097d3ffa9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufd887daaea6679c3c47317d097d3ffa9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নবাগত জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সাথে কাপ্তাই উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময়