ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বৈষম্য রুখবো” আব্দুল্লাহ আল ফারুক

নুর মুহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার যৌথ আয়োজনে সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “দেশে চাঁদাবাজি ও বৈষম্য ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন নিরপেক্ষ না থেকে বিশেষ দলকে সুবিধা দিচ্ছে।” তিনি প্রশাসনকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন,“জুলাই আন্দোলনের মূল দাবি ছিল—বৈষম্যহীন,ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া। ইসলামী আদর্শ ছাড়া তা সম্ভব নয়।”তিনি বলেন,“এক বছরেও দুর্নীতি, দখলবাজি ও ফ্যাসিবাদী আচরণ থেকে মুক্ত হয়নি দেশ।”
এসময় তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, চকরিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মাতামুহুরিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া হাসপাতালে জনবল ও উপকরণ বাড়ানোর দাবি জানান। এছাড়াও মাতামুহুরিকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরী আমীর মাওলানা ফরিদুল আলম, উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, এবং বরইতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ও ছাত্রনেতারা।

আরও পড়ুন  “দেশের ভবিষ্যৎ ছাত্রদের হাতেই-কেন্দ্রীয় ছাত্র নেতা আশিক
শেয়ার করুন

মন্তব্য করুন