- Purbodhara - https://purbodhara.com/ -

তেতুলিয়ায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আলোচনা সভাসহ নানান কর্মসুচী পালিত হয়েছে । ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের গৌরবগাঁথা স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) তেতুলিয়া উপজেলা হলরুমে।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার এক গৌরবময় জাগরণ। এর চেতনা আজও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তেতুলিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হোসেন,
এবং তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুসা মিয়া।

এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের প্রত্যক্ষদর্শী অনেকে সভায় অংশ নেন।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লব আমাদের ইতিহাসের এক বীরত্বগাথা অধ্যায়, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস জুগিয়েছে। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে, যাতে তারা গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচারের জন্য সোচ্চার হতে পারে।কর্মসূচির সমাপ্তি ঘোষণার আগে বক্তারা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং এ দিনের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যচর্চা ও আলোচনা সভার আয়োজনের দাবি জানান।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তেতুলিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় নাগরিক সমাজ।

.u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935:active, .u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5b5ce7f7e51cca2f6f98430ad46d8935:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সবেক রাষ্ট্রপতি দেশত্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত ২