চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট )বিকাল ৫ টায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে র্যালীটি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা যুবদলের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও পৌরসভা যুবদলের আহবায়ক মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী সাবের আহমদ,গন্ডমারা ইউপির সাবেক মেম্বার ও বিএনপি নেতা মোঃ আলী নবীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদল, তাতীদল,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় লিয়াকত আলী বলেন,নমিনেশন পাওয়া ভাগ্যের বিষয়,আল্লাহ যার কপালে নমিনেশন লিখে রেখেছেন সেই ধানের শীষ প্রতীক পাবেন,আর আমি ৪০ বছর ধরে অপেক্ষা করে আছি,প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি ও তারেক রহমানের কর্মী হওয়ায় বার বার আওয়ামী লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় নির্যাতন নিপিড়নের শিকার হয়েছি,দলে অথচ আমার কোন বড় কোন পথ পদবী নাই,তবুও আমি ৩৬টি মামলার আসামি হয়ে জেল জুলুমের শিকার হতে হয়েছে সব আপনারা জানেন, আমার জন্য সকলে দোয়া করবেন,যাতে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র একজন কর্মী হিসেবে কাজ করে যেতে পারি।
