logo
কুয়েতে মদপানে বাংলাদেশিসহ ১০ প্রবাসীর মৃত্যু
সংবাদ প্রকাশিত:

কুয়েতে ১০ প্রবাসী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি থাকতে পারেন।

প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, অ্যালকোহল থেকে বিষক্রিয়ার কারণে এ মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরও বেশ কয়েকজন যারা বিষাক্ত মদ পান করেছেন তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

আরও জানা গেছে, জিলিব ব্লক ৪ থেকে এই মদ কেনা হয়েছিল। বিষক্রিয়ার পর গত রবিবার (১০ আগস্ট) প্রায় ১৫ প্রবাসীকে ফরওয়ানিয়া এবং আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ছাড়াও, আহমাদী গভর্নরেটে এলাকার বেশ কিছু ব্যক্তি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার