- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে বনের গাছ কাটার দায়ে দুই যুবক গ্রেপ্তার

বাঁশখালী উপজেলায় সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

বুধবার (১৩ আগস্ট) উপজেলার জলদী রেঞ্জের নাপোড়া বিটের আওতাধীন কমলার ঝুম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বন বিভাগের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস জানান, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে নিয়মিত টহলকালে জঙ্গল নাপোড়া মৌজার সরকারি সংরক্ষিত বনে গাছ কাটার শব্দ পান তারা। শব্দের উৎসের দিকে অগ্রসর হয়ে দেখা যায়, স্থানীয় দুই যুবকসহ আরও কয়েকজন ছেও করাত দিয়ে আকাশমনি গাছ টুকরা করছে এবং কাটা কাঠ স্তূপ করছে।

এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে সদ্য কাটা ৬টি আকাশমনি গাছের মোথা, ১৯ টুকরা আকাশমনি গোলকাঠ (৩০.২৪ ঘনফুট) এবং একটি ছেও করাত জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় নাপোড়া বিটের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস আরও বলেন, ‘আসামিদের আটক করে আদালতে সোপর্দ করার কারণে স্থানীয় দুষ্কৃতকারীরা আমাদের হুমকি ধমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

.u5f37d40738873fba7330dc208d264c8c { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5f37d40738873fba7330dc208d264c8c:active, .u5f37d40738873fba7330dc208d264c8c:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5f37d40738873fba7330dc208d264c8c { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5f37d40738873fba7330dc208d264c8c .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5f37d40738873fba7330dc208d264c8c .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5f37d40738873fba7330dc208d264c8c:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের সন্ত্রাসবিরোধী মামলায় ১৫ জন কে আটক করেছে পুলিশ