লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবালের মাসিক নিয়মিত সভা ১০ আগস্ট রবিবার বিকালে নগরীর আগ্রাবাদ এর পুরাতন চেম্বার হাউস কার্যালয় ক্লাব প্রেসিডেন্ট ও পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক লায়ন মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন সুব্রত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সেক্রেটারি লায়ন প্রফেসর ওসমান গণির আনুগত্যের শপথ পাঠ ও স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ক্লাবের সেবাকার্যক্রম আরো গতিশীল করে লায়েন্স জেলা গভর্নরের ডাক একতাতে সমৃদ্ধি স্লোগানকে ধারনের মাধ্যমে লায়ন্স জেলাকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন রুপন কুমার দাশগুপ্ত, জোন চেয়ারপারসন মোহাম্মদ আসলাম ও সুজিত দাস, ক্লাব ডিরেক্টর লায়ন মো: জসীমউদ্দীন ও লায়ন বিদর্শন বড়ুয়া প্রমুখ। সভায় ক্লাব পরিচালিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী নিবাসী অসুস্থ মোঃ শেখ ফরিদকে অপারেশন চিকিৎসায় নগদ দশ হাজার টাকা অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
