জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের উদ্যেগে মানববন্ধন

পূর্বধারা ডেস্ক:

শেয়ার করুন

শেরশাহ বাংলাবাজার মোড়ে দূর্ঘটনা প্রতিরোধ ফুটওভার ব্রিজ,যাত্রী ছাউনি স্থাপন,ট্রাফিক পুলিশ বক্স স্থাপন, গতি প্রতিরোধক স্থাপন,এবং ভ্রাম্যমাণ দোকান অপসারণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি  জনাব মোহাম্মদ নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরশাহ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি  আব্দুল আজিজ মামুন, সহসভাপতি মাওলানা জয়নুল আবেদীন, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম, অফিস সম্পাদক মহসিন বিল্লাহ, সমাজ কল্যান সম্পাদক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি  নুরুল হুদা বলেন, চট্টগ্রাম শহরের অন্যতম প্রবেশ পথ হলো শেরশাহ বাংলাবাজার মোড়। তাছাড়া শিল্প কারখানার কারনে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও পথচারী এই রোডে চলাচল করে।
একটি ফুটওভার ব্রিজের অভাবে প্রতিদিন ঝুকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হয় যার ফলে ছোট বড় বহু দূর্ঘটনা ঘটছে। বিগত ৪ আগষ্ট দূর্ঘটনায় একজন বৃদ্ধ মারাত্নক আহত হয়ে হাসপাতালে আছে । তাছাড়া যত্রতত্র গাড়ি থামা ও নিদিষ্ট যাত্রী ছাউনি না থাকায় যানজট এই এলাকার মানুষের বহু কর্ম ঘন্টা রাস্তায় চলে যাচ্ছে।
এসকল দূর্ঘটনা ও জনদূর্ভোগ লাঘবে অনতিবিলম্বে এখানে একটি *ফুটওভার ব্রিজ নির্মান* , *যাত্রী ছাউনি নির্মান* , *পুলিশ বক্স স্থাপন* ,এবং আধুনিক *সিগনাল লাইট স্থাপন* করার জন্য চট্টগ্রাম শহরের মাননীয় *মেয়র* ,চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের *চেয়ারম্যান* , এবং *পুলিশ কমিশনার* মহোদয়ের নিকট এলাকা বাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই।

তরুন রাজনৈতিক বিশ্লেষক আরিফ সিদ্দিকী উপস্থিত হয়ে এতে উক্ত দাবির সাথে এলাকাবাসীর পক্ষ থেকে একাত্বতা পোষন করেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন  চন্দনাইশে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচার
শেয়ার করুন

মন্তব্য করুন