চকরিয়ায় ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত

নুর মুহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি।

শেয়ার করুন

১৬ আগস্ট রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোনের সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শেখাব উদ্দিন (৪০)। তিনি রামপুর এলাকার বাসিন্দা মনজুর আলম ওরফে মনজুর বলি, ওরফে বাশিওয়ালা মনজুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর এলাকায় অবস্থিত ২২ একর আয়তনের একটি মৎস্য প্রজেক্টের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় ডাকাত দলের গুলিতে শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শেখাব উদ্দিন দুই সন্তানের জনক ছিলেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ঘটনার পর রাতেই হাসপাতালে উপস্থিত হন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন  "সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামায়াতে ইসলামী" কক্সবাজারে বাহাদুর
শেয়ার করুন

মন্তব্য করুন