বাঁশখালী উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে চাম্বল ইউনিয়নবাসীর মানববন্ধন ১৭ আগস্ট রবিবার সকাল
১১ টায় উপজেলা চত্বরে অনুস্টিত হয়েছে। উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার মেইন রোড থেকে পশ্চিম চাম্বল বাংলা বাজার পর্যন্ত দীর্ঘ ২.৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কটির করুণ দশা। সংকট নিরসনের লক্ষ্যে আজ এলকার শত শত নানান শ্রেনির পেশার মানুষ ও ভুক্তভোগী জনসাধারণ উপজেলা চত্বরে বিশাল মানববন্ধনে অংশ নেন। স্থানীয় ভুক্তভোগীরা জানান দীর্ঘ ৩ বছর ধরে স্কুল-কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া হাজার শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ সড়কটির এই বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে রয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ বছরের পর বছর সড়কটি ভাঙাচোরা অবস্থায় আছে এবং সম্প্রতি এই সড়ক সংস্কারের বাজেট ও এসেছে কিন্তু কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহন লক্ষ্য করা যায়নি। পশ্চিম চাম্বল ইউনিয়নের একজন স্থানীয় বাসিন্দা (কাইছার হামিদ) জানান,
“বারবার ঠিকাদারের সাথে কথা বলেছি। নানান অজুহাতে কাজ ফেলে রাখা হচ্ছে। জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধনের দিকে যাচ্ছি।” চাম্বল বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন,”এই রাস্তায় হেঁটে চলাও দুঃসাধ্য। যাতায়াত ব্যবস্থা অবনতি হওয়ায় তা ব্যবসায় প্রভাব পড়ছে।” স্থানীয় সুশীল মহল বলছেন, “এই সড়কটি কেবল একটি জনভোগান্তি মূলক ব্যাপার নয় বরং এটি নাগরিক অধিকারের প্রতি স্থানীয় সরকারের উদাসীনতা ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার প্রতিচ্ছবি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু করে আমরা স্থানীয় জনসাধারণকে এই ভোগান্তি থেকে মুক্তি দেবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখলেন, কায়ছার হামিদ, আজগর হোসেন, করিম ড্রাইভার, নুরুল আমিন ড্রাইভার, জাহেদ, এম হারুন, আবদুর রহমান, মিরাজ, মিজান ড্রাইভার, অনে ড্রাইভার।
