কলেজিয়েট স্কুল বিএনসিসি নৌ প্লাটুন পরিদর্শনে লেঃ বিএন তানজিম

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

শেয়ার করুন

চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিদ্যাপিঠ চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুল বিএনসিসি নৌ প্লাটুন পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌ-বাহিনী চট্টগ্রাম ফ্লোটিলার কমান্ডার লেপ্টেনেন্ট বিএন তানজীম জামান তাঈন। ১৯ আগস্ট’২৫ ইং মঙ্গলবার সকাল ১০ টার সময় স্কুল মাঠে কলেজিয়েট স্কুল বিএনসিসি নৌ প্লাটুনের কার্যক্রম পরিদর্শনে লেঃ তানজিম স্কুল কতৃপক্ষের ভূয়শী প্রশংসা করেন। লেঃ তানজিম বিদ্যালয়ে আসার আগেই স্কুলের বিএনসিসি নৌ-প্লাটুনের সদস্যরা সুশৃংখলভাবে প্যারেডের জন্য প্রস্তুত থাকেন এবং বিএনসিসি’র ক্যাডেটরা নৌ-বাহিনী কর্মকর্তাকে সামরিক সালাম প্রদর্শন করেন, লেঃ তানজিম স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মাদ তজল্লী আজাদকে সাথে নিয়ে ক্যাডেটদের সালাম গ্রহন করন পুর্বক প্রধান শিক্ষকসহ স্কুলের বিএনসিসি সদস্যদের শারিরীক কসরত পরিদর্শন শেষে একটি মত বিনিময় সভায় আয়োজন করা হয়। এ মত বিনিময় সভায় সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ তজল্লি আজাদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আনিছ ফারুক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ক্যাডেট জারিফ।বিএনসিসি নৌ প্লাটুনের মূল লক্ষ্য হল তরুণদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব এবং সামরিক ও নৌ বিষয়ক জ্ঞান ও দক্ষতা তৈরি করা। এরই অংশ হিসাবে বাংলাদেশ নৌ-বাহিনী চট্টগ্রাম ফ্লোটিলা তাদের নিয়মিত তত্বাবধানের মাধ্যমে সরকারী কলেজিয়েট স্কুলের বিএনসিসি নৌ প্লাটুনের সদস্যদের লেখাপড়ার পাশাপাশি শৃংখলা, নিয়মানুবর্তিতা ও যোগ্যতা অর্জনের লক্ষ্যে আগামী দিনের দেশের যোগ্য নেতৃত্ব সৃষ্ঠিতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  চট্টগ্রামে পিডিবিতে দুদকের অভিযান
শেয়ার করুন

মন্তব্য করুন