- Purbodhara - https://purbodhara.com/ -

সাংবাদিক পরিচয়ে ইয়াবা কারবারী, গ্রেফতার ১

চট্টগ্রামের বাঁশখালীতে সাংবাদিক পরিচয়ে ইয়াবা কারবারীর সাথে জড়িত নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ব্যক্তি গ্রেফতার করেছে থানা পুলিশ। সে মূলত মোটরসাইকেলে সাংবাদিক লেখা স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচার করে আসছিল।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী প্রধান সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের একটি অভিযানীক  দল। এসময় ‘দৈনিক আজকের বসুন্ধরা’ নামের একটি মোটরসাইকেলকে সংকেত দিলে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তল্লাশিকালে তার কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মাদক ও মোটরসাইটি জব্দ করা হয়।
জানা যায়, নুরুল আলম মুজাহিদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা হলেও তিনি কক্সবাজার সদরের ৫নং ওয়ার্ডের আলীর জাহান এলাকায় এলাকায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন। এর আগে স্ত্রীসহ মাদক পরিবহনকালে গ্রেফতার হন তিনি।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় নুরুল আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন এবং একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে তদন্তে জানা যায়, তিনি সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায় জড়িত যে-ই হোক, সাংবাদিক বা জনপ্রতিনিধি—কেউ রেহাই পাবে না। এ অভিযানে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তার বিরুদ্ধে বাঁশখালী থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
.u3067f1e7a08625919345cb70c90002c9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u3067f1e7a08625919345cb70c90002c9:active, .u3067f1e7a08625919345cb70c90002c9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u3067f1e7a08625919345cb70c90002c9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u3067f1e7a08625919345cb70c90002c9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u3067f1e7a08625919345cb70c90002c9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u3067f1e7a08625919345cb70c90002c9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ফেসবুকে প্রেম, চট্টগ্রামে গৃহবধুর প্রেমিক যুবক খুন, স্বামি গ্রেফতার