রাজশাহী’র দুর্গাপুরে “শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন (বাবলু),দুর্গাপুর প্রতিনিধিঃ

শেয়ার করুন

রাজশাহী’র দুর্গাপুর- উপজেলায়  শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত”  হয়েছে। সমাবেসে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করনে ‘মনিটরিং টিম’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এমন মহতী উদ্দ্যোগ গ্রহণ করায় দুর্গাপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন  সূত্রে জানাগেছে, দুর্গাপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করণ, শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় এবং  তাদের সমস্যা নির্ধারণ ও সুপারিশ, নির্ধারিত সময় অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা, সহ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ, পরিচ্ছন্নতা নিশ্চিত করণ, শিক্ষার উৎসাহ মূলক পরিবেশ বাস্তবায়নে কাজ করছে  উপজেলা প্রশাসনের মনিটরিং টিম। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের মনিটরিং টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মনিটরিং টিম এর পরিদর্শন ও সুপারিশের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হচ্ছে। শিক্ষার মান নিশ্চিতে উপজেলা প্রশাসন দূর্গাপুর সদা প্রস্তুত আছে।

আরও পড়ুন  চট্টগ্রামে ঈদের আগেই সেমাই কারখানায় তুমুল ব্যস্ততা
শেয়ার করুন

মন্তব্য করুন