হাতীবান্ধা তিস্তা নদীতে ফুটফুটে নবজাতকের লাশ

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি

শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর পাড় থেকে একটি কার্টুন বক্সের মধ্যে সদ্যোজাত এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ধারে খেলা করার সময় এক কিশোর একটি কার্টুন বক্স স্রোতের সঙ্গে ভেসে যেতে দেখে। কৌতূহলবশত বক্সটি খুলে সে দেখতে পায় পলিথিনে মোড়ানো নবজাতকের নিথর দেহ। কিশোরের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং সবাই হতবাক হয়ে পড়ে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “এই ঘটনার তদন্ত শুরু করেছি। যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

রাতে থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, শিশুর মরদেহ থানায় রয়েছে এবং আগামীকাল পোস্টমর্টেমের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  জ্বালানি তেলের দাম কমলো
শেয়ার করুন

মন্তব্য করুন