- Purbodhara - https://purbodhara.com/ -

নগরীতে ওলামা পরিষদের উদ্যোগে, ঈদে মিলাদুন্নবী (সা:) আগমনী বার্তায় স্বাগত র‌্যালি

পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তায় ২২ আগস্ট জুমাবার আগ্রাবাদ ওলামা পরিষদের উদ্যোগে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার ,জুমার নামাজ শেষে র‌্যালিটি নগরীর দেওয়ান হাট মোড় থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসুলাল্লাহ,নারায়ে গাউছিয়া ইয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর,মাহে রবিউল আউয়ালের আগমন শুভেচ্ছার স্বাগতম। স্লোগানে শুরু করে চৌমুহনী হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ বাদামতলী মোড়ে এসে ব্বক্তব্য,মিলাদ ক্বিয়ামের মাধ্যেমে র‌্যালিটি শেষ হয়।

আজম ফতেহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল মোস্তাফার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদ সম্মানিত খতিব ,প্রফেসর ডঃ এ এস এম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আবুল হাসনাত আল-কাদেরী।

প্রধান বক্তা ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ , মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমর রেজভী। বিশেষ বক্তা ছিলেন,বেপারী পাড়া জামে মসজিদের খতিব, অধ্যাপক আব্দুল মান্নান আশরাফী ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুদার্রিছ মুফতি সুলাইমান কাদেরী, মাওলানা আব্দুল হালিম আল কাদেরী, মাওলানা আব্দুল কাদের সাকিব কাদেরী, মাওলানা কামাল উদ্দিন রেজভী,মাওলানা শাহেদুল আলম আল কাদেরী,মাওলানা আসহাবুদ্দিন কাদেরী, হাফেজ কারি আব্দুল হাকিম আলকাদেরি আনোয়ারি,মাওলানা দেলোয়ার হোছাইন কাদেরি, মাওলানা রাশেদুল ইসলাম কাদেরি, মাওলানা কাউছার হোছাইন কাদেরি, মাওলানা মুহাম্মদ ইসমাইল কাদেরি, ও এস এম পির আলি সাহেব, হাফেজ মাওলানা এমরান কাদেরি, হাফেজ মাওলানা মুনির উদ্দিন, হাফেজ মাওলানা শাকের,হাফেজ মাওলানা আতিক,সহ আগ্রাবাদ এলাকার সুন্নি আকিদা ভিত্তিক সর্বস্তরের মুসল্লী সহ নবীপ্রেমিক হাজার হাজার সুন্নি জনতা স্বাগত র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) হলো ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মোৎসব পালন, যা ১২ রবিউল আউয়াল তারিখে অনুষ্ঠিত হয়। এই দিনটির তাৎপর্য হলো মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত নবীর আগমন স্মরণ করে আনন্দ উদযাপন করা এবং তাঁর জীবন ও আদর্শের অনুসরণ করার মাধ্যমে নিজেদের জীবনে কল্যাণ ও শান্তি স্থাপন করা। ঈদে মিলাদুন্নবী (সাঃ) কেবল একটি উৎসব নয়, বরং এটি নবীজীর জীবন ও আদর্শকে নিজেদের জীবনে গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ সময়। তাঁর দেখানো পথে চলে নিজেদের জীবনে কল্যাণ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা এই দিনটির অন্যতম তাৎপর্য।

.ua295547c6a37ffbb1188100530c5ef53 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua295547c6a37ffbb1188100530c5ef53:active, .ua295547c6a37ffbb1188100530c5ef53:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua295547c6a37ffbb1188100530c5ef53 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua295547c6a37ffbb1188100530c5ef53 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua295547c6a37ffbb1188100530c5ef53 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua295547c6a37ffbb1188100530c5ef53:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  হাতীবান্ধা প্রশাসনকে ভুলতথ্য দিয়ে রিসিভার নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন