- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও কলেজের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অদ্য ২৮ আগস্ট বৃহস্পতিবার নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে নার্সিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, মোহাম্মদ আবুল হাশেম, চমাশিহা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ ও নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসরাফিল খসরু বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে আমাদের পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর। আমার বাবা এই প্রতিষ্ঠানের সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিল। আমি নিজে যেখানে যে অবস্থায় থাকি সব সময় আপনাদের সাথে থাকব, মা ও শিশু হাসপাতালের উন্নয়নে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব – এই প্রতিশ্রতি দিচ্ছি। নবাগত ছাত্র-ছাত্রীদের তিনি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শুধু চট্টগ্রাম নয় সারাদেশে অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান। নার্সিং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, নার্সিং একটি অত্যন্ত মহৎ পেশা। আপনাদেরকে এই পেশাকে মর্যাদার সাথে দেখতে হবে। তবেই আপনারা উপরে উঠতে পারবেন। আপনাদেরকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশে এবং বিদেশে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। সেই লক্ষ্যে নিজেদের স্কিল নার্স হিসেবে গড়ে তুলতে হবে। দেশের মানব সম্পদের উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যে এই সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। আমি এই ব্যাপারে সর্বাত্বকভাবে কাজ করতে চাই। নার্সিং সেবার উন্নয়ন হলে এটি স্বাস্থ্য সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি নার্সদের রোগীদের সাথে মানবিক ও ভালো ব্যবহার করার জন্য অনুরোধ করেন। অনষ্ঠানে নার্সিং ছাত্র-ছাত্রীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নার্সিং ইনষ্টিটিউটের পক্ষে বক্তব্য রাখেন প্রান্তি মালাকার ও নার্সিং কলেজের পক্ষে অনন্যা দাশ । সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জান্নাতুল মাওয়া নিমীল, জান্নাতুল নাইমা।

.uc17332aeff66bc3c03038f44b4e11cd9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uc17332aeff66bc3c03038f44b4e11cd9:active, .uc17332aeff66bc3c03038f44b4e11cd9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uc17332aeff66bc3c03038f44b4e11cd9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uc17332aeff66bc3c03038f44b4e11cd9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uc17332aeff66bc3c03038f44b4e11cd9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uc17332aeff66bc3c03038f44b4e11cd9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  স্কুল ও কলেজ জীবনের শিক্ষাই ভবিষ্যতের ভিত্তি: জি এম আইয়ুব খান