- Purbodhara - https://purbodhara.com/ -

রামুতে জামায়াতের মিডিয়া কর্মী প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার উদ্যোগে অনলাইন এক্টিভিস্ট সমাবেশ ও মিডিয়া কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় রামু গ্রীন সিটি রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাসান এর সভাপতিত্বে ও উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান মুহাম্মদ তৈয়ব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আল আমীন মু. সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ঘরে ঘরে ইসলামের দূর্গ গড়ে তুলতে হলে মিডিয়া কর্মীদের নিরলস পরিশ্রম করতে হবে। হলুদ সাংবাদিকতার প্রতিবন্ধকতা ভেঙে সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।” তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে দক্ষ, পেশাদার ও দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ মিডিয়া কর্মী গড়ে তোলা জরুরি।

তিনি তরুণ প্রজন্মকে ইতিবাচক কনটেন্ট তৈরির মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থাকার আহ্বান জানান। পরে তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সৎ, দক্ষ ও ন্যায়নিষ্ঠ মিডিয়া কর্মী হিসেবে গড়ে ওঠার করণীয় বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, সেক্রেটারি জনাব আবু নাঈম মুহাম্মদ হারুন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হাকিম, অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোক্তার আহমদ এবং উপজেলা শিবির সেক্রেটারি জনাব আল মোস্তফা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অনলাইন এক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।

.ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa:active, .ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua9c563d56888cd7eb3bdbe1cb7b673aa:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রামুর ঈদগড়ে মাদকের টাকা না পেয়ে ভাতিজি খুন, চাচা গ্রেপ্তার