বাঁশখালীর ওসি সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

আরফাতুল ইসলাম মাসুম, বাঁশখালী সংবাদদাতা;

শেয়ার করুন

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) জুলাই-২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করেন। জুলাই মাসে
তার নেতৃত্বে বাঁশখালী থানা ৩২টি মামলা ও ১৮২টি অভিযোগ নিষ্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ২৮ আসামি গ্রেফতার এবং ৪১ হাজার ইয়াবা, মদ ও মোবাইল জব্দসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এছাড়া এক অপহৃত ভিকটিম উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখে।

একই অনুষ্ঠানে এসআই জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এসআই রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার নির্বাচিত হন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এ সম্মান শুধু আমার নয়, পুরো বাঁশখালী থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। একইসঙ্গে বাঁশখালীর সাধারণ জনগণকেও ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাদের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতেও দায়িত্ব পালনে আমরা আরও আন্তরিকভাবে কাজ করবো।’

উল্লেখ্য, গত মে মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।উল্লেখ্য, গত মে মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন  বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সাবেক প্রিন্সিপাল প্রফেসর নাসির উদ্দিনের ইন্তেকাল
শেয়ার করুন

মন্তব্য করুন