রাজশাহী দূর্গাপুর উপজেলায় ভিজিডি (VWB) প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে নিম্নমানের লাল চাল বিতরণের অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিদর্শনে বিষয়টির সত্যতা প্রমাণিত হলে, তাৎক্ষণিক ভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে, উপজেলা খাদ্য গুদাম নিজ দায়িত থেকে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, এ সময় সাথে ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউডিএফ এমএ মতিন, পরিদর্শন সময় এফএস-০১ নম্বর গুদামে খাওয়ার সর্বোচ্চ নিম্নমানের লাল চাল মজুদ পাওয়া যায়।
এছাড়াও ৫নং ঝালুকা ইউনিয়নে গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের সময়, স্থানীয় জনতা চালের মান নিয়ে প্রশ্ন উঠে, চালের রং, গন্ধ ও গুণগত মান নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিলে উপস্থিত জনগণ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
তথ্য পেয়ে ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং স্বচক্ষে চাল পরীক্ষা করে ভেজালের নিম্নমানের প্রমাণ মিলে, এরপর তিনি তাৎক্ষণিকভাবে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন, তিনি স্পষ্টভাবে জানান, ভালো মানের চাল না আসা পর্যন্ত চাল বিতরণ বন্ধ থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন, এই চাল গরিব মানুষের জন্য বরাদ্দকৃত, সেখানে ভেজাল চাল মিশিয়ে সরবরাহ করা অত্যন্ত নিন্দনীয়, বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় শাস্তির দাবিও জানান তারা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় খাদ্যগুদামে বেশ কিছু বস্তা নিম্নমানের চাল মজুদ রয়েছে, এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দূর্গাপুর (এলএসডি) কে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন, তিনি মৌখিকভাবে দাবি করেন, এ বিষয়ে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন, এছাড়াও তিনি আরও বলেন পুরা রাজশাহী জেলার খাদ্যগুদাম গুলোর একই অবস্থা।
দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন,
সরকারের এই প্রকল্প সাধারণ মানুষের জন্য। এখানে কোন ধরনের অনিয়ম বা নিম্নমানের চাল বিতরণ বরদাস্ত করা হবে না, সাধারণ জনগণদের উদ্দেশ্যে সচেতন থাকার আহ্বান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী দূর্গাপুরে সরকারি সর্বনিম্নমানের চাল বিতরণের অভিযোগ
সংবাদ প্রকাশিত: