- Purbodhara - https://purbodhara.com/ -

হাতীবান্ধায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় ইমাম ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম ইসলাম উপজেলার সিংগিমারী শস্যগুদাম এলাকার সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ছুটি হলে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র ইমাম ইসলাম। দিঘীরহাট এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে আসা ঢাকাগামী ফাওমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

.ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6:active, .ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ubc6f4ac68ae527c08a33c488a3ef92a6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু