দুর্গাপুর উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে বিকেল সাড়ে ৫ টার দিকে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে (২ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র (৪৭ তম )প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত উপলক্ষে, বর্ণনাট্য র ্যালী, দুর্গাপুর জিয়া চত্বর থেকে এক মিছিল বের করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হয়ে মডেল মসজিদ চত্তরে গিয়ে মিলিত হয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসেন আলী শাহ্, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, ২ নং ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান, কৃষক দলের সদস্য সচিব মইনুল হক রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম আজম, সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইনুল , উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন ও সদস্য সচিব মুনছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহসান হাবিব, জেলা যুবদলের সদস্য শহিদ, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাকিব, আল সাইফ জীবনসহ দূর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।