- Purbodhara - https://purbodhara.com/ -

হাতীবান্ধায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়কে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। বিশেষ করে বেপরোয়া ও অসচেতন চালকদের কারণে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে কঠোর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি ও মহাসড়কে যথাযথ মনিটরিং জরুরি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তাই অবিলম্বে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা স্লোগান দেন নিরাপদ সড়ক চাই, চালকের সচেতনতা চাই।”

.u7b13081ed192ca2a8c72937c4505e25e { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7b13081ed192ca2a8c72937c4505e25e:active, .u7b13081ed192ca2a8c72937c4505e25e:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7b13081ed192ca2a8c72937c4505e25e { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7b13081ed192ca2a8c72937c4505e25e .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7b13081ed192ca2a8c72937c4505e25e .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7b13081ed192ca2a8c72937c4505e25e:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ছয় হাজার ৯৬ জন, পাসের হার ৫২.৫৭ শতাংশ