- Purbodhara - https://purbodhara.com/ -

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিয়ান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন  মো. খোকন (৫৩), শেকাব উদ্দিন(৩২) মো. সাকিব (২০) মো. ভুট্টো (২৬), মো. নুরন্নবী (৪১), আরিফুল হক (৩৫) ও শহিদুল ইসলাম (৪০)। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মোট ৭টি মাদক মামলা ছিল যার মধ্যে ২টি মামলায় পৃথকভাবে ৩ বছরের সাজা ও ২ টি মামলায় পরোয়ানা ছিল। খোকন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটি পাড়ার মেহের আলীর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিয়মিত মামলার ২ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

.u150ca0e135bcdf60d5c9ee2806ab1780 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u150ca0e135bcdf60d5c9ee2806ab1780:active, .u150ca0e135bcdf60d5c9ee2806ab1780:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u150ca0e135bcdf60d5c9ee2806ab1780 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u150ca0e135bcdf60d5c9ee2806ab1780 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u150ca0e135bcdf60d5c9ee2806ab1780 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u150ca0e135bcdf60d5c9ee2806ab1780:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পুলিশের উপর হামলাকারী সেই শাকিল চন্দনাইশে গ্রেপ্তার