- Purbodhara - https://purbodhara.com/ -

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনসহ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন সহ পৌর শ্রমিকদলের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এছাড়াও জিয়া পরিবারের অন্যান্য সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।

.u76a20c8e1846f107025297100404b3a4 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u76a20c8e1846f107025297100404b3a4:active, .u76a20c8e1846f107025297100404b3a4:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u76a20c8e1846f107025297100404b3a4 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u76a20c8e1846f107025297100404b3a4 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u76a20c8e1846f107025297100404b3a4 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u76a20c8e1846f107025297100404b3a4:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মানুষসৃষ্ট বিপর্যয়: বাংলাদেশের সবচেয়ে বড় সংকট