- Purbodhara - https://purbodhara.com/ -

ব্রাহ্মণবাড়িয়া চান্দুরায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দু’টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।রোববার বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।

এর আগে, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়ন। পাশাপাশি উন্নয়ন বঞ্চিত হবেন মানুষজন।’ তাই ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান সর্বস্তরের জনগণ।

.u4e6894cfb4c0a879a85f5a34f37c4397 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4e6894cfb4c0a879a85f5a34f37c4397:active, .u4e6894cfb4c0a879a85f5a34f37c4397:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4e6894cfb4c0a879a85f5a34f37c4397 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4e6894cfb4c0a879a85f5a34f37c4397 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4e6894cfb4c0a879a85f5a34f37c4397 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4e6894cfb4c0a879a85f5a34f37c4397:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নরক যন্ত্রণা