- Purbodhara - https://purbodhara.com/ -

গ্রাম পুলিশের আধুনিকীকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগ

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচির আওতায় উপজেলার ১৭টি ইউনিয়নের ১৫২ জন গ্রাম পুলিশকে ছাতা ও বাঁশি প্রদান করা হয়।

৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সরঞ্জাম বিতরণ করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

প্রধান অথিতি বলেন,”গ্রামাঞ্চলে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কর্মস্পৃহা বাড়াতে সরঞ্জাম সহায়তা অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসনের মতে,গ্রাম পুলিশের তৃণমূল পর্যায়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনতেই এই উদ্যোগ। বর্ষা, খরা কিংবা শুষ্ক আবহাওয়ায় দায়িত্ব পালনে ছাতা এবং বাঁশি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও মিঠাপুকুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন সাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছিল।

এছাড়া, মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ এবং প্রশাসনিক সহযোগিতার কাজে নিয়োজিত এই বাহিনী দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার হলেও, সম্প্রতি সরকারি উদ্যোগে তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

এ সময় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,”এই সহযোগিতা আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে।”

.u86958615cb7c572a46d49ec0d0542adc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u86958615cb7c572a46d49ec0d0542adc:active, .u86958615cb7c572a46d49ec0d0542adc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u86958615cb7c572a46d49ec0d0542adc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u86958615cb7c572a46d49ec0d0542adc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u86958615cb7c572a46d49ec0d0542adc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u86958615cb7c572a46d49ec0d0542adc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দ্বন্দ্বকে ইতিবাচক ঘটনায় রুপান্তর করতে পারলেই সমাজে শান্তি বিরাজ করবে এডাব কর্মশালায় অতিথিরা