রাজশাহী দুর্গাপুরে  ভ্রাম্যমান অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ জাকির হোসেন (বাবলু)  দুর্গাপুর প্রতিনিধিঃ

শেয়ার করুন

রাজশাহীর দুর্গাপুরে নিয়ম ভঙ্গ করায় ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টা দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ অভিযান  পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ব্যবহার করা ইনজেকশনের সিরিঞ্জ সংরক্ষণ করার দায়ে নিয়ন মেডিসিন কর্ণারকে ৩ হাজার, আমদানি কারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির দায়ে মা গিফট কর্ণারকে ৫ হাজার, সাফোয়ান ক্লথ ও উপহার স্টোরকে ৩ হাজার ও অতিরিক্ত মুল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে রাব্বি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়, এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও মেট্রো সহকারী পরিচালক ফজলে রাব্বি, অভিযানকালে দুর্গাপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

অভিযান শেষে এই দুই কর্মকর্তা জানান, সাধারণ ভোক্তারা যেন ন্যায্য দামে ও নিরাপদ পণ্য ক্রেতারা যেন পায়,  সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে, ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, এরং সাধারণ মানুষকেও সচেতনামূলক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন  সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে তেঁতুলিয়ায় মানববন্ধন
শেয়ার করুন

মন্তব্য করুন