- Purbodhara - https://purbodhara.com/ -

ঈদগাঁও থানার নাকের ডগায় ফের দূধর্ষ ডাকাতি

ঈদগাঁও থানার ন

কক্সবাজারের ঈদগাঁও থানার নাকের ডগায় দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর রাত ৪ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,এলাকার মৃত লাল মিয়ার ছেলে সৌদি প্রবাসী কালু ও জসিমের যৌথ পরিবারের বসত ঘরে ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ভেঙে পাঁচ ভরি স্বর্ণ , নগদ ৯১ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।পরে পাশে থাকা তার অপর ভাই উসমানের ঘরেও হানা দিয়ে তাকে মারধর পূর্বক ৯ হাজার টাকাসহ অন্য মালামাল লুট করে মাইক্রো যোগে মহাসড়ক হয়ে চকরিয়ার দিকে চলে যায়। ফজরের আযান শেষ হওয়া পর্যন্ত এ ডাকাতি চলে।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবার গুলো তাকেও উক্ত ঘটনার বর্ণনা দেন।
পরে তিনি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছেন জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান , গ্রীল কেটে বসত ঘরের মালামাল লুটপাটের একটি সংবাদ তিনি পেয়েছেন এবং এ বিষয়ে তদন্ত হচ্ছে।

উল্লেখ্য,থানার অর্ধ কিলোমিটারের মধ্যে উক্ত ঘটনাস্থল সংলগ্ন প্রবাসী মুবিনের বাড়িতেও গত ৩০ সেপ্টেম্বর সারারাত ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে ডাকাতদল পরে একই ভাবে পালিয়ে যায়। এছাড়া উপজেলার কোন না কোন স্থানে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা অব্যাহত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত কোন ডাকাতকে আটক কিংবা ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারায় উপজেলা জুড়ে ডাকত আতষ্ক বিরাজ করছে। এজন্য সচেতন জনগণ থানা প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন।

.u8741db21032f214c57549d0d215ba182 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u8741db21032f214c57549d0d215ba182:active, .u8741db21032f214c57549d0d215ba182:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u8741db21032f214c57549d0d215ba182 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u8741db21032f214c57549d0d215ba182 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u8741db21032f214c57549d0d215ba182 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u8741db21032f214c57549d0d215ba182:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  লবণ চাষিদের ন্যায্যমূল্য ও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের অঙ্গীকার