logo
খাগড়াছড়িতে জামায়েত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
সংবাদ প্রকাশিত:

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জামায়েত ইসলামির সভাপতি ও সংগঠনের বিভিন্ন কর্মীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

১০ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা সাতটার দিকে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দমদম এলাকার মৃত মুক্তিযোদ্ধা সুবাহান এর ছেলে মইনুল ইসলাম ভুট্টো নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুই হাতের কব্জি কেটে নিয়ে যায়। পানছড়ি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয় এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা না থাকলেও সংগঠনের ও তার সভাপতি মোঃ জাকির হোসেনের সুনাম নষ্ট করার জন্য একটি বিশেষ মহল ফেসবুকের মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে এলাকার সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন পানছড়ি উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি মোঃজাকির হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভুট্টুর দুই হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে। তিনি পুলিশের তালিকা ভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র, দস্যুতা ও চুরি সহ অন্তত ১২টি মামলা রয়েছে। ইতি পুর্বেও তার সহোদর ভাইকে সে ছুরি মেরে মেরে ফেলার চেষ্টা করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়নাল হোসেন ভুট্টো কে নিয়ে নানা মতের মন্তব্য চলমান আছে।

আরও পড়ুন  রাঙ্গামাটিতে ক্যাম্পেইন'২০২৫ উপলক্ষে পিসিসিপি’র লিফলেট বিতরণ