logo
খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
সংবাদ প্রকাশিত:

খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিঝুস চাকমা নামে একজন নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত সিজন চাকমা (২২)-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল হক জানান, ঘটনাস্থলেই রিঝুস চাকমার মৃত্যু হয়। আহত সিজন চাকমার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  খাগড়াছড়িতে জামায়েত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ