লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা

ইয়াসিন আরাফাত, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ দুপুরে একটি মিনিফিকাপ, একটি অটোরিকশা ও শাহীবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মিনিফিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শাহীবাস ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং যাত্রীরা হতাহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের নিকটস্থ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঐ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো উদ্ধার করে।

আরও পড়ুন  শ্রম সেক্টরকে চাঁদাবাজী শূন্য করতে হবে-শাহাজাহান
শেয়ার করুন

মন্তব্য করুন