logo
পটিয়ায় শহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিবে গাজী কে.ডি ফাউন্ডেশন
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল (শনিবার) বিকেল ৩ টায় পটিয়া সদরের ‘মিনা কনভেনশন’ হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

“এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫” অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে সংগঠনটি।

সংবর্ধনা অনুষ্ঠানে গাজী কে.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী সিরাজউল্লাহ্-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়াও দেশ বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। শুক্রবার সকালে ফাউন্ডেশনের সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজউল্লাহ্ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনটি মনে করছে, এই আয়োজনকে কেন্দ্র করে পটিয়ার শিক্ষাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে। এছাড়াও শিক্ষার্থীদের এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজে আলোর বার্তা ছড়িয়ে দেবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি আশরাফ ইফতি, কো-অর্ডিনেটর এটিএম ফাউজুল কবির, সাঈদ উদ্দীন সাব্বির, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত, কাজী মোজাম্মেল হক, মো. সাঈদ হামিদসহ প্রমুখ।

আরও পড়ুন  বাঁশখালী পৌরসভা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত