- Purbodhara - https://purbodhara.com/ -

একদিন সমুদ্রে ভেসে মহেশখালীর ১৪ জেলে উদ্ধার

মহেশখালী থেকে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবির পর একদিন সমুদ্রে ভেসে থাকার পর প্রাণে বেঁচে ঘরে ফিরেছেন ১৪ জেলে। ঘটনাটি এলাকায় স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।

ফিরে আসা জেলেরা জানান, কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকার জালাল মিয়া বহদ্দারের মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামের ৫২ অশ্বশক্তির ট্রলার গত এক সপ্তাহ আগে ১৪ মাঝি-মাল্লা নিয়ে সমুদ্রে যায়। বুধবার রাত ৮টার দিকে ছয় বিও পয়েন্টের কাছে হঠাৎ একটি বড় ট্রলার ধাক্কা দিলে তাদের ট্রলারটি ডুবে যায়।

জেলেরা জীবন বাঁচাতে ট্রলারের ছোট ট্যাংক ও জালের ফ্লোটে আঁকড়ে ধরে ঘণ্টার পর ঘণ্টা ঢেউয়ে ভেসে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়ার একটি জেলেট্রলার তাদের উদ্ধার করে চট্টগ্রাম উপকূলে নামিয়ে দেয়। শুক্রবার ভোরে তারা নিজ গ্রামে ফিরেন।

মাঝি আব্দুস সালাম জানান, “হাতিয়ার কাছে কিছু ট্রলারে দস্যুতা হচ্ছিল। সম্ভবত আমাদের ট্রলারকে ডাকাতের ট্রলার ভেবে বড় ট্রলারটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়।”

মালিক জালাল মিয়া বহদ্দার, তার ভাই ছিদ্দিক আকবর ও বেঁচে যাওয়া জেলেরা বলেন, আল্লাহর রহমতে সবাই প্রাণে বেঁচে ফিরেছেন। তবে জাল ও সরঞ্জামসহ বোট ডুবে যাওয়ায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নিহত কেউ না থাকলেও একই এলাকার সবাই হওয়ায় ঘটনাটি গভীর আবেগের সৃষ্টি করেছে।

উদ্ধারকারী ট্রলারের একজন মাল্লার ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ক্লান্ত জেলেদের কান্না ও প্রাণে বাঁচার আকুতি ফুটে উঠেছে।

.u5a97d782674d083e7a021aaa6b874bbe { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5a97d782674d083e7a021aaa6b874bbe:active, .u5a97d782674d083e7a021aaa6b874bbe:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5a97d782674d083e7a021aaa6b874bbe { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5a97d782674d083e7a021aaa6b874bbe .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5a97d782674d083e7a021aaa6b874bbe .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5a97d782674d083e7a021aaa6b874bbe:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  থানচির নারিকেল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে