ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত।

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। শনিবার দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সোনারবাদী গ্রামে নিহত খাইরুন বেগম ওই গ্রামের ধনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে একই গ্রামের মাওলা, আজমির, সবুজ ও আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাই। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে।
শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খাইরুন বেগমসহ আরো তিনজন কমবেশী আহত হয়। এরমধ্যে খাইরুন বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
শেয়ার করুন

মন্তব্য করুন