- Purbodhara - https://purbodhara.com/ -

পটিয়ায় মহিলা লীগ নেত্রীকে প্যানেল চেয়ারম্যান নিয়োগে আপত্তি

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্যা তসলিমা নুরকে প্যানেল চেয়ারম্যান নিয়োগে আপত্তি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তারা চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ সময় তাকে সামনের সারিতেই দেখা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্র জানায়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সাবেক বিতর্কিত হুইপ সামশুল হক চৌধুরী ও মোতাহেরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ওই নারী নেত্রী দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তসলিমা নুর অতীতে ফ্যাসিবাদী রাজনীতি ও দমনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে সর্বজনবিদিত। এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের প্যানেল চেয়ারম্যান পদে নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করবে। এতে প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ করবে।

তাদের দাবি, তসলিমা নুরকে প্যানেল চেয়ারম্যান নিয়োগে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে ও পুরনো আওয়ামী সংস্কৃতি ফিরে আসবে। ন্যায়, গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির স্বার্থে ফ্যাসিবাদের দোসরদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ স্থানীয়দের।

এ বিষয়ে জানতে চাইলে হাইদগাঁওয়ের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিটু দেব বলেন, তিনি আ. লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এটা সত্য। তবে দলীয় কোনো পদে ছিলেন কি না তা অবগত নই।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বি এম জসিম অপসারণ হয়েছিল অনেক আগেই। মহামান্য হাইকোর্টে বিএম জসিমের করা একটা রিট আছে। তার উপর ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই এ পরিষদের কোন প্যানেল চেয়ারম্যান নেই। এ অবস্থায় সংরক্ষিত নারী ইউপি সদস্য তাসলিমা নুর সহ আরো কয়েক জন আবেদন করেছে। যেহেতু পরিষদটি নিয়ে হাইকোর্ট পর্যন্ত বিচারাধীন রয়েছে। তাই আমরা বিষয়টি বুঝে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

.udc69ddf1d30b542cb492347193cdd485 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .udc69ddf1d30b542cb492347193cdd485:active, .udc69ddf1d30b542cb492347193cdd485:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .udc69ddf1d30b542cb492347193cdd485 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .udc69ddf1d30b542cb492347193cdd485 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .udc69ddf1d30b542cb492347193cdd485 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .udc69ddf1d30b542cb492347193cdd485:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কে.সি.দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচন ও ৮৭ তম সাধারণ সভা সম্পন্ন