চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়, অটোরিকশা চালক ও যাত্রী নিহত ২

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

শেয়ার করুন

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়, অটোরিকশা চালক ও যাত্রী নিহত ২

সামজাদ জসি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশাচালক সাদিক মিয়া (৩৭)। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি গিরিশনগর যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে ট্রেন দেখতে পাননি চালক। এ সময় সাদিক অটোরিকশা নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন  মধ্যরাতে ১৫ জেলার ডিসি বদল
শেয়ার করুন

মন্তব্য করুন