জলঢাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মোঃ মকবুলার রহমান, নীলফামারীঃ

শেয়ার করুন

নীলফামারীর জলঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টানা বৃষ্টির মধ্যেই উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

অভিযানে রাসায়নিক সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিনকে সারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে হোটেল ব্যবসায়ী কাজলকে খাবারে ক্ষতিকর হাইড্রোজ মেশানোর দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার টাকা আদায় করে রসিদ প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সামসুল আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযোগ ছাড়াও ভোক্তা অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তার জন্য আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।” তিনি জনগণকে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হলে প্রমাণসহ অভিযোগ জানানোর আহ্বান জানান।

আরও পড়ুন  বাঁশখালীতে অস্ত্রসহ মনসুর বাহিনীর ৫ সদস্য আটক
শেয়ার করুন

মন্তব্য করুন