logo
কক্সবাজারসহ তিন জেলার ডিসি প্রত্যাহার
সংবাদ প্রকাশিত:

সরকার কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজারের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।

আরও পড়ুন  গণভবনে চলছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা