- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় গত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন, অবৈধ অস্ত্র উদ্ধার, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর জোর দেন।

জেলা প্রশাসক ফরিদা খানম আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন। তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান এবং অবৈধ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এছাড়া সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সব ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

.uf4aa7242d5daf45e189261f982d686a6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf4aa7242d5daf45e189261f982d686a6:active, .uf4aa7242d5daf45e189261f982d686a6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf4aa7242d5daf45e189261f982d686a6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf4aa7242d5daf45e189261f982d686a6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf4aa7242d5daf45e189261f982d686a6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf4aa7242d5daf45e189261f982d686a6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বাঁশখালীতে লিয়াকত আলীর নেতৃত্বে বিজয় র‍্যালী