logo
চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ‘পরিবারতন্ত্র’ ফিরিয়ে আনার অপচেষ্টার অভিযোগ
সংবাদ প্রকাশিত:

আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ‘ফ্যাসিবাদী পরিবারতন্ত্র’ ফিরিয়ে আনার নতুন অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এসএম নুরুল হক বলেন, “ স্বৈরাচারের দোসর এম এ লতিফের প্রেতাত্মারা আবারো সুকৌশলে পারিবারিক চেম্বার গঠনের অপচেষ্টা চালাচ্ছে।” এসএম হক অভিযোগ করে বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাতিল হওয়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের পুনরায় বহাল করে নির্দিষ্ট একটি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে তিনি “চেম্বারকে আবারও ফ্যাসিস্টদের ব্যক্তিগত ও পারিবারিক দখলে নেওয়ার ষড়যন্ত্র” বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যে জানানো হয়, এম এ লতিফের ছেলে, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনরা ভুয়া ঠিকানা ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলেছেন। এমনকি আপিল বোর্ডের ওপর চাপ প্রয়োগেরও অভিযোগ করা হয়।

এসএম নুরুল হক বলেন, “এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার এক নিন্দনীয় প্রচেষ্টা। আমরা চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি, এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে সদস্য পদ বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

আরও পড়ুন  চট্টগ্রামে বিএনপির ৩১দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে