- Purbodhara - https://purbodhara.com/ -

সাজেক থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজপাড়া এলাকায় জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা পিংকি (২৩) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১২ জন শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষার্থীর পরিচয় জানা গেলেও আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সকালে সাজেক থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে ১২ জন শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলেই পিংকির মৃত্যু হয়।

এদিকে পর্যটকদের অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে সাজেকের সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে এমন দুর্ঘটনায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে সাজেক ভ্রমণ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

.ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4:active, .ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufc0f8ec4d58f54e14036e1f05277ccb4:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাঙ্গামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত