রফিকুল ইসলাম গুণী শিক্ষক নির্বাচিত

আরফাতুল ইসলাম মাসুম, বাঁশখালী সংবাদদাতা :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে মাধ্যমিক স্কুল পর্যায়ে “গুণী শিক্ষক” হিসেবে মনোনীত করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে এ তালিকা প্রকাশ করা হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন রফিকুল ইসলাম। পরে বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে আন্তরিক প্রচেষ্টা, মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে তাঁর বিশেষ অবদান রয়েছে। এ সকল কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য-মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড (২০২১), নেতাজী সুভাষচন্দ্র বসু পিস অ্যাওয়ার্ড (২০২৩), নবাব স্যার সলিমুল্লাহ গোল্ডেন পিস অ্যাওয়ার্ড (২০২৪), মহান বিজয় দিবস গোল্ডেন পিস অ্যাওয়ার্ড (২০২৪) এবং অমর একুশে গোল্ডেন পিস অ্যাওয়ার্ড (২০২৫)। এছাড়াও শিক্ষা বিস্তার ও সমাজসেবায় অবদানের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন থেকেও তিনি সম্মাননা অর্জন করেছেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ বলেন, “রফিকুল ইসলামের এ অর্জন বাঁশখালীর শিক্ষাঙ্গনের জন্য গর্বের বিষয়। রফিকুল ইসলাম

আরও পড়ুন  বাঁশখালী পঃ বড়ঘোনা রহমানিয়া দাঃ মাদ্রাসা এডহক কমিটির সভাপতি সরওয়ার করিম
শেয়ার করুন

মন্তব্য করুন